Saturday, November 7

গাজীপুরের শ্রীপুরে ভূয়া দলিল করায় নকল নবিশ ও দলিল লেখক বহিস্কার

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ভুয়া দাতা সেজে এক কৃষকের ৬ বিঘা জমি রেজিস্ট্রি করার অপরাধে এক নকল নবিশ ও দলিল লেখককে সাময়িক বহিস্কার করা হয়েছে। গত ২৬ নভেম্বর তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হওয়ায় জেলা রেজিষ্ট্রার তাদের বহিস্কার করেন। বহিস্কারকৃতরা হলো- শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মোঃ আজিজুল হক ও দলিল লেখক মোঃ রফিকুল ইসলাম। তবে এ ঘটনায় এখন দলিল লেখক রফিকুল ইসলাম প্রতারণার মামলায় কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত ২১ মে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের মৃত মেহের আলীর ছেলে কৃষক মোতালেব মোড়লের ৬ বিঘা কৃষি জমি সোনাব গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে জালাল উদ্দিন ভুয়া দাতা সেজে রাজধানী ঢাকার বাসিন্দা দুই ব্যবসায়ীর কাছে রেজিস্ট্রি করে দেয়। শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোঃ রফিকুল ইসলাম ও নকল নবিশ মোঃ আজিজুল হক ভূয়া দাতা সেজে জমি রেজিষ্ট্রির ঘটনায় উৎপ্রোত ভাবে জড়িত থাকার অভিযোগে কৃষক মোতালেব মোড়ল বাদী হয়ে গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেন।

জেলা রেজিস্ট্রার জিয়াউল হক জানান, জাল দলিল করার ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.