গাজীপুরের ১ সাংবাদিকের বাড়িতে ডাকাতি

0

গাজীপুরের টঙ্গীর তিলারগাতি এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এক সাংবাদিকের বাড়িতে ডাকাতি হয়েছে।আজ বুধবার (৬ মার্চ) ভোররাতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক হাজী মনির উদ্দিন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮-১০ জনের মুখোশধারী ডাকাতদল বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। ডাকাতদলের সদস্যরা তিন-চারটি পিস্তল ঠেকিয়ে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে।

এ সময় বাড়ির সবার চোখ-মুখ ও হাত- পা বেঁধে ভিন্ন ভিন্ন কক্ষে আটকে রাখে। পরে ডাকাতরা বাড়ির চারটি কক্ষের আসবাবপত্র ভেঙে তছনছ করে। ডাকাতরা ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুটে নেয়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি, ডিটেক্টিভ ব্রাঞ্চ-ডিবি ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন আলামত জব্ধ করেছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

হাজী মনির টঙ্গী থানা প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.