Saturday, November 7

গাজীপুরে আগুনে পুড়ল ইলেকট্রনিক্স দোকান

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে আগুন লেগে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান পুড়ে গেছে।

৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সিটি কর্পোরেশনের ডেগেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

সিটি কর্পোরেশনে ডেগেরচালা এলাকায় ‘ফিউচার একুশ ইলেকট্রনিক্স লিমিটেড’ নামের দোকোনে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সালেহ মোঃ জাকারিয়া খাঁন জানান।

এতে কেউ হতাহত হয়নি।

জাকারিয়া বলেন, আমিনুল ইসলামের মালিকানাধীন দোকানটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকান ও ভেতরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি বলে ফায়ার সার্ভসের এ কর্মকর্তা জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.