Thursday, November 5

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দম্পতির মর্মান্তিক মৃত্যু

0

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে তাদের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের কড্ডা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার ফারুক খান (৩৫) ও তার স্ত্রী পলি আক্তার (৩০)। দুর্ঘটনায় আহত হয়েছে তাদের ছেলে মারুফ (৮)।

সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, গাজীপুরের চন্দ্রা থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন ফারুক খান। তারা কড্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

তাদেরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পলি আক্তারকে মৃত ঘোষণা করেন। এর ঘণ্টা খানেক পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক খান। তাদের ছেলে আহত মারুফ ওই হাসপাতালে চিকিৎসাধীন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.