গাজীপুরে গাড়িচাপায় নিহত ২

0

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়িচাপায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর থানার কালসাপাড়া এলাকার নূরুল হক (৪০) ও একই থানার গুজিরপুর এলাকার আলাল উদ্দিন (৪৭)।

টঙ্গী থানার এসআই নাজির আহমেদ জানান, সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি অজ্ঞাতগাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হ‌য়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.