Thursday, August 20

গাজীপুরে চিরকুট লিখে এক কিশোরের আত্মহত্যা!

0

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এক কিশোর চিরকুট লিখে আত্মহত্যা করেছে। রবিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামের (জাবের স্পিনিং মিলস সংলগ্ন) শহিদুল ইসলাম মৃধার বাড়ি থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

নিহত সাইদুল ইসলাম বাবু (১৭) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বিদ্যানন্দ গ্রামের আঃ মোতালেবের ছেলে। সে পরিবারের সাথে স্থানীয় শহিদুল মৃধার বাড়ীতে ভাড়া থেকে জাবের স্পিনিং মিলের রিং শাখায় হেলপার পদে চাকরি করতো।

আত্মহত্যার পূর্বে লেখা চিরকুট পুলিশের সংরক্ষণে রয়েছে। তদন্তের স্বার্থে গণমাধ্যমে প্রকাশ করতে রাজি না থাকায়, ওই চিরকুট প্রকাশ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, নিহত কিশোরের সাথে এক কিশোরীর ভালোবাসার সম্পর্ক ছিল। গত শুক্রবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোর-কিশোরী সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই এলাকার (অবসরপ্রাপ্ত পুলিশ) আলাউদ্দিনের লেগুনা গাড়ির চালক হৃদয় তাদেরকে উত্ত্যক্ত করে মোবাইল ছিনিয়ে নেয়। পরে অবসরপ্রাপ্ত পুলিশের কাছে মিথ্যা অপবাদে দুইজনকে নিয়ে আসলে ওই পুলিশ নিহত বাবু ও তার বাবা মা কে গালিগালাজ করে। মোটা অঙ্কের টাকা উৎকোচ আদায় করার চেষ্টা করে। কিন্তু বাবা-মা দুইজনেই দিনমজুর থাকায় তাদেরকে টাকা দেওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে শ্রীপুর থানা পুলিশের (এসআই) রাহাদুজ্জামানের সহযোগিতায় নিহত ছেলে তার বাবা মার কাছে ফিরে যায়। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি ফেরত দেওয়ার কথা থাকলেও মৃত্যুর আগ পর্যন্ত ওই মুঠোফোনটি হাতে পাওয়ার সৌভাগ্য হয়নি নিহত বাবু কিংবা তার পরিবারের।

আত্মহত্যার পেছনের মূল রহস্য উদঘাটন করার চেষ্টা করছে শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই শফিকুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করছে প্রেমঘটিত কারণে কিশোর আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.