Tuesday, September 8

গাজীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

0

গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে ১ অক্টোবর সোমবার সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ডঃ খ.ম. কবিরুল ইসলাম শিশু শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের হেলথ অফিসার ডাঃ মোঃ রহমত উল্লাহ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা মলয় কুমার দাস, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরা লাইজু, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এডঃ আয়েশা আক্তার, অনলাইন নিউজ পোর্টাল বিজ্ঞাপন চ্যানেলের এডিটর-ইন-চিফ এডঃ মোঃ সাইফুল ইসলাম মোল্লা, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), সাংবাদিক মোঃ নূরুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.