Wednesday, September 9

গাজীপুরে পরিবহন শ্রমিকদের ধর্মঘট, গন্তব্যমুখী যাত্রীদের দূর্ভোগ

0

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর: বহুল প্রতীক্ষিত সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে গন্তব্যমুখী মানুষকে পড়তে হচ্ছে দুর্ভোগে।
২৮ অক্টোবর সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। প্রাইভেট কার, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানে করে সাধারণ যাত্রীরা তাদের নিজেদের গন্তব্যে যাচ্ছেন।

এতে বিপাকে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থীরাও।
আজ সকাল থেকে পরিবহন শ্রমিকরা গাজীপুরের চান্দনা চৌরাস্তা, শিববাড়ি মোড়, শ্রীপুরের মাওনা চৌরাস্তা, জৈনা বাজার, এমসি বাজার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেয়। অটোরিকশা ও রিকশা চললেও অনেক পরিবহন শ্রমিক তাদের নামিয়ে দেয়।

বিআরটিসি বাস সকালে কয়েকটি দেখা মিললেও পরিবহন শ্রমিকদের বাঁধার মুখে পরে সেগুলোর চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী যাত্রী আবুল কাশেম বলেন, সকালে মাওনা চৌরাস্তা থেকে পরিবার সহ বিশেষ কাজে গাজীপুরে যাব। কিন্তু রাস্তা একেবারে ফাঁকা কোন গাড়ী না পাওয়ায় অবশেষে তিনি পরিবারকে নিয়ে রিকশা দিয়ে রওনা দিয়েছেন।

ময়মনসিংহ সরকারি হাসপাতাল থেকে রোগীকে নিয়ে বাসায় ফেরার ইচ্ছা থাকলেও ফেরতে পারছে না শিপন নামের এক ব্যাক্তি। মুঠোফোনে তিনি বলেন, ছেলে সিফাত অসুস্থ হলে তাকে নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে এসেছি। এখন সুস্থ হয়েছে কিন্তু বাসায় ফেরতে পারছিনা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.