Wednesday, September 16

গাজীপুরে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন

0

গাজীপুর : গাজীপুর সদর উপজেলার বিশিয়া কুড়িবাড়ি এলাকায় পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানান, নিহত সাবিরুন নেছা বিশিয়া কুড়িবাড়ি এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে পারিবারিক কলহের জের ধরে উপজেলার বিশিয়া কুড়িবাড়ি এলাকায় বৃদ্ধা সাবিরুন নেছাকে তার পুত্রবধূ লাকি দা দিয়ে কুপিয়ে গুরুতরে জখম করেন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর স্থানীয় জনতা লাকি ও তার স্বামী আব্দুর রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.