Saturday, November 7

গাজীপুরে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন।

৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালের গাজীপুরের কালিয়াকৈরে এবং বুধবার সন্ধ্যায় সদরের ভাওয়াল গাজীপুর এলাকায় ওই দুর্ঘটনা দুটি ঘটে।

জয়দেবপুর জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) এসএম রকিবুল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা রাজশাহী রেলরুটের মৌচাক এলাকায় টেৃনে কাটা পড়ে আনুমানিক ৩০ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তারা পড়নে কালো রঙের প্যান্ট ও হলুদ গোল গলার গেঞ্জি রয়েছে।

তিনি আরো জানান, ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের ভাওয়াল এলাকায় বুধবার সন্ধ্যায় বলাকা ট্রেনের নিচে কাটা পড়ে ২০ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। পরনে নেভিব্লু জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি রয়েছে। খবর পেয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.