Tuesday, September 22

গাজীপুরে পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড

0

গাজীপুর সদরের বাঘেরবাজার এলাকার এসএম নিটওয়্যার লিমিটেড কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সর্ভিসের চারটি ইউনিটের কর্মীরা পৌনে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাত আড়াইটার দিকে আগুন লাগে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন সাংবাদিকদের জানান, বাঘেরবাজার এলাকার এসএম নিটওয়্যার লিমিটেড কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সর্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সকাল ১০টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চলছিল। তিনি আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.