গাজীপুরের বড়বাড়ি এলাকায় একটি ফোম কারখানার গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ভোর ৫টার দিকে সিটি কর্পোরেশনের টঙ্গীর বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামে ফোম ও সিনথেটিক কাপড় তৈরির কারখানা এবং গুদামে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এদিকে, তাৎক্ষণিকভাবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা করা হচ্ছে।