Monday, September 21

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

0

গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে আরো এক শাবক জন্ম নিয়েছে। এনিয়ে সাফারি পার্কে আফ্রিকান জেব্রা ৪বার শাবক প্রসব করল। নতুন শাবক নিয়ে বর্তমানে পার্কের জেব্রা পরিবারে সদস্য সংখ্যা দাঁড়ালো ১৫। জন্মের পর মা জেব্রা ও বাচ্চাটি সুস্থ রয়েছে। কিছুক্ষণ পরপর মা জেব্রাটি বাচ্চার বিশেষ যত্ন নিচ্ছে।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মোঃ সরোয়ার হোসেন খান জানান, জেব্রা হলো ইকুইডি পরিবারের আফ্রিকান ক্ষুরযুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণি। যারা তাদের স্বতন্ত্র সাদা-কালো ডোরার জন্য বিশেষভাবে পরিচিত। ডোরার পাশাপাশি এদের ঘাড়ে ঘোড়ার ন্যায় কেশর সদৃশ্য খাড়া চুল আছে। এরা সামাজিক প্রাণি, ছোট-বড় পাল তৈরি করে ঘুরে বেড়ায়। প্রাপ্তবয়স্ক একটি জেব্রা সাধারণত ৮ ফুট লম্বা হয়, এদের ওজন ৩০০ কেজির উপরে হয়। পুরুষ বাচ্চারা চার বছরে এবং মাদি বাচ্চারা তিন বছর বয়সেই অনেকটা প্রজননক্ষম হয়। তবে জেব্রা ঘোড়া বা গাধার মত দেখতে হলেও এদেরকে পোষ মানানো যায় না।

গত ২ জুলাই সোমবার ভোরে আফ্রিকান কোর সাফারি পার্কের ভেতর মায়ের সাথে বাচ্চাটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জন্মের পর মা জেব্রা ও বাচ্চা জেব্রাটি সুস্থ রয়েছে। কিছুক্ষণ পরপর মা জেব্রা বাচ্চার বিশেষ যত্ন নিতে দেখা যায়। তিনি আরো বলেন, ঘাস মূলত এদের প্রধান খাবার, মা জেব্রার পুষ্টিগুণের কথা চিন্তা করে তার খাবারে বেশ পরিবর্তন আনা হয়েছে। ঘাসের পাশাপাশি তাদের ছোলা, গাজর, ভুট্টা ও ভূষি দেয়া হচ্ছে। তবে এখনো কাছে যেতে না পারায় বাচ্চাটি পুরুষ না মাদি তা নিশ্চিত হওয়া যায়নি। এখানে আগের ১৪টি জেব্রার মধ্যে সাতটি মাদি এবং সাতটি পুরুষ রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, প্রাকৃতিকভাবে জেব্রা সাধারণত ২০ বছর এবং তবে আবদ্ধ পরিবেশে তারা ২০ বছরের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে।

তিনি আরো জানান, ২০১৮ সালের ৪ ফেব্রæয়ারি ও ২০১৭ সালে ১৪ মে ও চলতি বছরের ৬ মার্চ জেব্রা থেকে বাচ্চা পাওয়া গিয়েছিল। ভবিষ্যতেও জেব্রা পরিবার থেকে আরো বাচ্চা আশা করা যাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.