Monday, September 14

গাজীপুরে মাদরাসা পরিচালকের স্ত্রী ও ছাত্রকে কুপিয়ে হত্যা

0

গাজীপুর সদর উপজেলায় হেফাজুল কুরআন মাদরাসার পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার ও নুরানী ক্লাসের মামুন নামে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার(১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার যোগীতলা এলাকায় এই ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় মাদরাসার ছাত্রদের নিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যান পরিচালক ইব্রাহিম খলিল। এসময় কে বা কারা মাদরাসায় প্রবেশ করে পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার ও নুরানী ক্লাসের ছাত্র মামুনকে কুপিয়ে খুন করে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মাদরাসার পরিচালক ইব্রাহিম খলিল জানান, তার পূর্বের স্ত্রী এ খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.