Saturday, September 12

গাজীপুরে মালামাল সহ আটক ৪ ডাকাত

0

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর: গাজীপুরে মালবাহী পিকাপ ভ্যান ডাকাতি করে পালানোর সময় চার ডাকাতকে আটক করেছে হোতাপাড়া পুলিশ ফাঁড়ি পুলিশ। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো- গাজীপুর সদরের ভবানিপুর গুচ্ছু গ্রামের মৃত: আব্দুল আউয়ালের ছেলে আনোয়ার হোসেন আনু (২০),একই জেলার ভাওয়াল মির্জাপুর পানশাইল এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল আলিম (৩০),ময়মনসিংহ নান্দাইল আতকাপাড়া এলাকার মৃত: কুদ্দুছ মিয়ার ছেলে শহিদ মিয়া (২৭),কিশোরগঞ্জ,কটিয়াদি কাজিরচর এলাকার মৃত: তমিজউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৮)।

গাজীপুরের জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভাওয়াল জাতীয় উদ্যানের ৩নং গেইটের সমনের রাস্তায় চলন্ত পিকাপের গতি রোধ করে ডাকাত দল। পরে ড্রাইভারকে গাছের সাথে বেঁধে মালবাহী পিকাপ ডাকাতি করে পালানোর চেষ্টা করে ডাকাত দলটি। খবর পেয়ে আমি ও আমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। ৩০সেপ্টেম্বর রোববার ভোর রাতে হালডোবা এলাকায় ডাকাতি করা পিকাপভ্যানসহ চার ডাকাতকে আটক করতে সক্ষম হই। এ সময় ডাকাত দলের কাছ থেকে ডাকিতি করা মালবাহী পিকাপভ্যান, চারটি রামদা ও ১৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.