টাঙ্গাইল জেলা প্রতিনিধি : ঢাকা জয়দেবপুর রেলসরকের গাজীপুর সিটি কর্পোরেশন এর ধিরাস্রম এলাকায় ট্রেনের ধাক্কায় টাঙ্গাইল এর এক যুবক উজ্জ্বল হসেন (২৫) এর মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাতে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
তার পরিবার এর কাছে থেকে জানা যায় গত রবিবার ঢাকা থেকে উজ্জ্বল হোসেন গ্রামের বাড়ির উদ্দেশে রাত ৮ টার দিকে রওনা হয়েছিল তার কিছুক্ষণ পর উজ্জ্বল হোসেন কে তার পরিবার কল করে।তার ফোন বন্ধ পায় এবং জানা যায় সে পরবর্তী দু দিন নিখোঁজ ছিলও হটাৎ মঙ্গলবার সামাজিক যোগাযোগ এর মধ্যমে ছেলেটির মৃত্যুর সংবাদ পায়। ছেলেটি দু দিন ঢাকা মেডিক্যাল কলেজ এর মর্গে ছিল ।
টঙ্গী জংশন ফাঁড়ির ইনচার্জ মোঃ আরব আলী জানান, ধিরাস্রম এলাকার রেলব্রিজের উত্তর পাশে অজ্ঞাত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঐ যুবক ঘটনা স্থলেই মারা যায় খবর পেয়ে রাত আড়াই টার দিকে লাশ টি উদ্ধার করা হয় ।