এস এম জহিরুল ইসলাম গাজীপুর: গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ছোট সোনামনিদের হাসি খুশি রাখা ও ঘরের ভিতরে যেন থাকে সেই লক্ষে আদর্শলিপি বই ও পরিস্কার পরিছন্ন থাকার জন্য সাবান উপহার দিয়েছেন।
শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া (বিদ্যা ভিটা) এলাকায় ৫০জন ছোট বাচ্ছাদের মাঝে আর্দশলিপি বই ও সাবান বিতরণ করেছেন। এ সময় বাচ্চাদের মা ও ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য গাজীপুর জেলা ছাত্রলীগনেতা সুলতান মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে গাজীপুর জেলা ছাত্রলীগ ক্ষুদ্র সোনামণিদের আদর্শলিপি বই ও হাত ধৌত করার সাবান উপহার দেন।
তিনি বলেন, এই সময় স্কুল বন্ধ থাকায় সোনামণিদের কষ্ট হচ্ছে, তারা লেখাপড়া থেকে মনোযোগ হারাচ্ছে, আগামীর এই প্রজন্ম যেন করোনা ভাইরাসের মহামারি বুঝতে না পারে তাদের উপর দিয়ে কত ঝড় বয়ে যাচ্ছে। তাই ছাত্রলীগের পক্ষ থেকে সোনামণিদের হাসিখুশি রাখার জন্য আদর্শলিপি বই এবং সাবান উপহার দিয়েছি। ছাত্রলীগের এই ধরনের উদ্যোগ ছাত্রলীগ সংগঠনের জন্য অনুকরণীয় নয়, পুরো জাতির জন্যই অনুকরণীয়!