এস এম জহিরুল ইসলাম গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর সরকারের সার্বিক তত্বাবধায়নে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করেছে। নোবেল করোনাভাইরাস সংক্রামণের বিস্তার বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে (২১ মার্চ) শনিবার এ মাক্স বিতরণ করা হয়। এ প্রসঙ্গে জাহাঙ্গীর সরকার বলেন, “বর্তমান সংকটময় মূহূর্তে ছাত্রলীগের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তাই আমরা নিজ উদ্যোগে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি।”মাক্স বিতরণের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সচেতনতা ও সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।