Friday, August 21

গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির শপথ গ্রহন

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর সাব-রেজিষ্ট্রার মোঃ গোলাম কবির।

শপথ বাক্য পাঠ করান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন।

শপথ গ্রহণ করেন গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরি পরিষদের সভাপতি মোঃ জামাল উদ্দিন খান, কার্যকরী সভাপতি এ.কে.এম মনিরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ জহির রায়হানসহ ৩৩ সদস্য।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মকবুল হোসেন মোক্তার, সমিতির সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান ও আমজাদ হোসেনসহ দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডারগণ।

গত ২৭ জানুয়ারি সদর সাব রেজিষ্ট্রার কার্যালয়ে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.