এম আরমান খান জয়, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জেলা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে ক্লাবের নিজস্ব অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল হক আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি চিত্রবিচিত্র পত্রিকার সম্পাদক তুষার আহম্মেদ বাঘা, বিশেষ অতিথি যুগের সাথী পত্রিকার প্রধান সম্পাদক সোহেল রানা, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক জেএম মাসুদুর রহমান, বাংলাদেশ খবর ডট কম পত্রিকার সম্পাদক শিল্পী বিশ^াস। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খবর ডপ কমের বার্তা সম্পাদক আরমান খান জয়, সাংবাদিক মেরী বৈরাগী, লাবনী রহমান, মিহির কুমার রায়,সাংবাদিক আজিজ শিকদার, আজিুজর রহমান টিটু, মোঃ টিটু শেখ,মাহমুদ খান, রেজাউর করিম রেজা, আয়শা আক্তারসহ অনেকে। এ অনুষ্ঠানে এস.এম মওদুদ হোসেন রেন্টুকে ক্লাবের সভাপতি ও হাছানুল বান্না কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে কেক কেটে ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন পালন করা হয়।