Tuesday, November 3

গাড়ির হেলপার থেকে কোটিপতি: ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২

0

বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ২নং গেইট জিন্নুরাইন কনভেনশন সেন্টারের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাড়ির হেলপার থেকে কোটিপতি বনে যাওয়া শীর্ষ ইয়াবা ব্যবসায়ী প্রাইভেট কার ও ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হল- কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সেগুনবাগিচার মৃত বদিউর রহমান ড্রাইভারের ছেলে নুরুল হুদা ড্রাইভার(৩৯)। সে বর্তমানে ১২/এ নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলিগ্যান্ট টাওয়ার, ৪র্থ তলা(ডান পার্শ্বের ফ্ল্যাট) থাকেন। অপর আসামী ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামের নুরুউদ্দিন সওদাগরের বাড়ীর মোঃ নুরুল হকের ছেলে মোহাম্মদ করিম(২৭)। সে বর্তমানে- নুরুল হুদা এর প্রাইভেট কারের ড্রাইভার।

পলাতক আসামী মোহাম্মদ উল্লাহ(৩৫), সে কক্সবাজারের টেকনাফ থানার কচুবুনিয়া গ্রামের মধ্যমপাড়া, আব্দুর রহিম এর বাড়ীর মৃত হাজী আব্দুল হকের ছেলে ।

গতকাল ৭ এপ্রিল রাত ১১.৩৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান ও পুলিশ পরিদর্শক জনাব সঞ্জয় কুমার ¯িœহার নেতৃত্বে¡ এস আই মোঃ আজাহারুল ইসলাম, এস আই শেখ মাসুদ রানা, এস আই রূপন কুমার দে, এ এস আই মোঃ হুমায়ুন কবির, এ এস আই জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ২নং গেইট জিন্নুরাইন কনভেনশন সেন্টারের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১টি প্রাইভেট কার (যাহার রেজিঃ নং- চট্ট মেট্রো-গ-১২-৩৭৮৫) ও ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ আসামীকে গ্রেফতার করা হয়।

আসামী নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ইতিপূর্বে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ রোডে শ্যামলী গাড়ীর হেলপার হিসেবে কর্মরত থাকাকালীন সে টেকনাফ হতে বিভিন্ন গোপনে ইয়াবা ট্যাবলেট এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিল। টেকনাফের জনৈক মোহাম্মদ উল্লাহ, পিতা-মৃত হাজী আব্দুল হক, সাং-কচুবুনিয়া, মধ্যমপাড়া, আব্দুর রহিম এর বাড়ী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর নিকট হইতে দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এনে চট্টগ্রাম মহানগর এলাকায় বিক্রয় করে আসতেছে। সে গাড়ীর হেলপারের চাকুরী করে ইয়াবা ট্যাবলেট ব্যবসা করে রাতারাতি অঢেল ধন-সম্পত্তির মালিক হয়েছে।
নুরুল হুদা আরও জানায়, সে নিজে ইয়াবা ট্যাবলেট গুলো তাহার ড্রাইভারের সহায়তায় প্রাইভেট কার যোগে ইয়াবা ট্যাবলেট নিয়ে শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। সে তাহার স্ত্রীর নামে রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট কারটি ব্যবহার করে মাদক তথা ইয়াবা ট্যাবলেট বিভিন্ন স্থানে সরবরাহ করে।
আসামী নুরুল হুদা একজন চিহিৃত পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিএমপি’র চান্দগাঁও ও চকবাজার থানায় ০২টি মামলা রয়েছে। আসামীর নিকট হতে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর যোগানদাতা পলাতক আসামী মোহাম্মদ উল্লাহর আসামী নুরুল হুদা স্বীকার করে। পলাতক আসামীর বিরুদ্ধে সিএমপি‘র বাকলিয়া থানায় মাদকের ১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীগণের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.