Thursday, September 24

গাড়ি দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা তানহা মৌমাছি

0

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়িকা তানহা মৌমাছি। রবিবার দিবাগত রাতে বনানীর কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে তানহা মৌমাছি ফেসবুকে লেখেন, আল্লাহ আমায় নিজের হাতে রক্ষা করেছেন। দুর্ঘটনা ছোট ছিল কিন্তু ভয় পেয়েছি অনেক বেশি।

জানা যায়, রাত আনুমানিক ১২ টায় বাইক আরোহী দুই ছেলে মেয়েকে বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। বনানী সিগন্যাল পার হয়ে বেশ গতিতে গাড়ি চালাচ্ছিল তাহনা। সিগন্যালে ট্র্যাফিক পুলিশ না থাকায় এলোমেলোভাবে অন্য গাড়ি গুলো বেরিয়ে যাচ্ছিল। এমন সময় গাড়ির সামনে এসে পড়ে ওই বাইক চালক ও আরোহী। সজোরে ব্রেক কষায় তিনি মাথায় প্রচণ্ডভাবে আঘাত পান, মাথা ফেটে যায়।

উল্লেখ্য, তানহা মৌমাছি ঢাকা চলচ্চিত্রের একজন উঠতি অভিনেত্রী। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি শাকিব খানের বিপরীতে ‘মামলা হামলা ঝামেলা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.