১৯৬২ সালের এই দিনে (১৬ আগস্ট) চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে সংগীত জগতে তার পথচলা শুরু হয়।
১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সোলস ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন তিনি। ১৯৯১ সালে এলআরবি ব্যান্ড গঠন করেন আইয়ুব বাচ্চু।
বেঁচে থাকলে আজ (১৬ আগস্ট) ৬০ বছরে পা রাখতেন গিটার জাদুকর কিংবা সুরের জাদুকর আইয়ুব বাচ্চু। হয়তো ফুলের শুভেচ্ছায় সিক্ত হতেন দিনভর।
যেভাবেই বিশেষিত করা হোক না কেন- সুর আর সংগীতে আইয়ুব বাচ্চুর যে দখল তা প্রকাশে থেকে যায় কমতি।
দেশের শীর্ষ ব্যান্ড ‘এলআরবি’র প্রাণ ছিলেন এই তারকা। ভালোবেসে সবাই তাকে ডাকতেন ‘এবি’ বলে। আর ভক্তরা ‘বস’ বলে সম্বোধন করতেন পরম শ্রদ্ধাভরে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ অক্টোবর এলআরবি’র প্রধান আইয়ুব বাচ্চু পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যান।
তিনি ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তার।
একনজরে আইয়ুব বাচ্চু
ডাক নাম: রবিন
জন্ম: ১৬ আগস্ট ১৯৬২
বাবা: মো. ইসহাক চৌধুরী
মা: নূরজাহান বেগম
স্ত্রী: ফেরদৌস আক্তার চন্দনা
ছেলে: আহনাফ তাজোয়ার
মেয়ে: সাফরা
প্রথম অ্যালবাম: রক্তগোলাপ (১৯৮৬)
ফিলিংসের সঙ্গে যাত্রা: ১৯৭৮
সোলসের সঙ্গে: ১৯৮০
এলআরবি গঠন: ৫ আগস্ট ১৯৯১
সর্বশেষ কনসার্ট: ১৬ অক্টোবর, ২০১৮ (রংপুর)
মৃত্যু: ১৮ অক্টোবর ২০১৮
জনপ্রিয় গান
সেই তুমি
কষ্ট পেতে ভালোবাসি
এখন অনেক রাত
মেয়ে
কেউ সুখী নয়
হাসতে দেখ গাইতে দেখ
তিন পুরুষ
এক আকাশের তারা
ঘুমন্ত শহরে
রুপালি গিটার
এই শহর এখন ঘুমিয়ে গেছে
হকার
উড়াল দিবো আকাশে
একচালা টিনের ঘর
তারাভরা রাতে
ও দুনিয়ার মানুষও ভাই
তাজমহল
মন চাইলে মন পাবে
বাংলাদেশ
মন ভালো নাইরে
বেলা শেষে ফিরে এসে
প্রতিশোধ
একটি সত্য
ভুলে যাও
মাধবী
অভিমান নিয়ে
যে তুমি কথা রাখনি
সাড়ে তিন হাত মাটি
সাবিত্রী রায়
১২ মাস
বনলতা সেন
তোমার কারণে
নীলাঞ্জনা
কার কাছে যাবো
আমি তো প্রেমে পড়িনি
এই জগত সংসারে
আরও আগে কেন তুমি এলে না
আমরা দুজন শুধু দুজনার
আম্মাজান
প্রেম প্রেমেরই মতো
ফেরারি মন
একটাই মন যখন তখন
লোকজন কমে গেছে
কতদিন দেখেনি দু’চোখ
ব্যান্ড অ্যালবাম
এলআরবি (১৯৯২), সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), ফেরারি মন (১৯৯৬), স্বপ্ন (১৯৯৬), আমাদের বিস্ময় (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০০), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নেই (২০০৫), স্পর্শ (২০০৮) এবং যুদ্ধ (২০১২)।
একক অ্যালবাম
রক্তগোলাপ (১৯৮৬), ময়না (১৯৮৮), কষ্ট (১৯৯৫), সময় (১৯৯৮), একা (১৯৯৯), প্রেম তুমি কি! (২০০২), দুটি মন (২০০২), কাফেলা (২০০২), প্রেম প্রেমের মতো (২০০৩), পথের গান (২০০৪), ভাটির টানে মাটির গানে (২০০৬), জীবন (২০০৬), সাউন্ড অব সাইলেন্স (ইন্সট্রুমেন্টাল, ২০০৭), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯), জীবনের গল্প (২০১৫)। এছাড়া তার গাওয়া গানের অসংখ্য মিক্স অ্যালবাম রয়েছে।