Sunday, September 20

‘গুপ্তধনের’ সন্ধানে মিরপুরে একটি বাড়িতে পুলিশের অভিযান!

0

রাজধানীর মিরপুরে একটি বাড়িতে ‘গুপ্তধনের’ সন্ধানে শনিবার সকাল থেকে অভিযান চালাচ্ছে পুলিশ। মিরপুর-১০ নাম্বার সেকশনের ‘সি’ ব্লকের ১৬ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়িতে শনিবার সকাল ১০টার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই অভিযান শুরু হয়।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের এসি সৈয়দ মামুন মোস্তফা জানান, মিরপুর বেনারসি পল্লীর কাছে জল্লাদখানা বধ্যভূমির পাশের ওই বাড়িটতে ১৯৭১ সালে একটি জল্লাদখানার মতো ছিল। কয়েক দিন আগে ওই বাড়ির সেই সময়ের মালিকের একজন আত্মীয় থানায় এসে দাবি করেন, এখানে গুপ্তধন আছে। এর পর ওই বাড়ির বর্তমান মালিকের সঙ্গে কথা বলে এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়।

দুপক্ষই বাড়িতে গুপ্তধন থাকার কথা জানিয়ে জিডি করায় পুলিশ আদালত ও প্রত্নতত্ত্ব অধিদফতরকে বিষয়টি জানায়। এর পর আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শনিবার বাড়িটি খনন করে কথিত ওই গুপ্তধনের সন্ধান করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.