Saturday, August 1

‘গুম’ হওয়া তরুণীকে বাঁচাল স্মার্টফোন

0

বেলজিয়ামে অপহৃত হওয়ার পর নিজের স্মার্টফোনে লোকেশন খুঁজে বের করতে পারার ফলেই শেষ পর্যন্ত উদ্ধার পেয়েছে এক তরুণী।

১৯ বছর বয়সী ওই তরুণী জানান, রাজধানী ব্রাসেলসে একটি নাইটক্লাবের সামনে পাঁচজন ব্যক্তি মিলে তাকে অপহরণ করে। তারপর তিন দিন ধরে তাকে নিকটবর্তী শারলেরোয় শহরের একটি ফ্ল্যাটে তালাবন্দি করে আটকে রাখা হয়।

অপহৃত তরুণী কোনোক্রমে নিজের মোবাইল ফোনটি অবশ্য নিজের কাছেই রাখতে সক্ষম হয়েছিলেন। ওই স্মার্টফোনে গুগল ম্যাপের সাহায্যে তিনি নিজের লোকেশন শনাক্ত করে ফেলতে পারেন।

ওই তরুণী দেখতে পান, ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরের শারলেরোয় শহরের একটি ঠিকানায় তাকে আটকে রাখা হয়েছে। এরপর তিনি সেই ঠিকানাটি নিজের ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, আর তার ভাই কর্তৃপক্ষকে বোনের অপহরণের ব্যাপারে অ্যালার্ট করেন।

পুলিশ সোমবার রাতে ওই ফ্ল্যাটে হানা দিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। ফ্ল্যাটটি থেকে দুইজন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তারও করে পুলিশ।

আটক হওয়া ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বেলজিয়ামের পুলিশ অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত বাকি তিনজন অপহরণকারীর খোঁজে তল্লাশি চলছে।

আটক ব্যক্তিরা অবশ্য তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, ওই তরুণীর সঙ্গে তাদের দলের একজনের সম্পর্ক ছিল এবং তিনি স্বেচ্ছায়ই তাদের সঙ্গে ওই ফ্ল্যাটে এসেছিলেন। সুত্র: বিবিসি বাংলা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.