Wednesday, September 2

গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

0

রাজধানীর গুলশানে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর শাকিল নেওয়াজ এ কথা বলেন।
শাকিল নেওয়াজ জানান, আগুনে কোনো হতাহত হয়নি। তবে তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না বলে জানান তিনি। পাশের শপিং সেন্টারের ৩য় তলায়ও আগুন ছড়িয়ে পড়েছিল। সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ধোঁয়ার কাছেও যাওয়া যাচ্ছে না।
মেজর শাকিল বলেন, এর আগে যখন এই মার্কেটে আগুন লাগে (২০১৭ সালের ৩ জানুয়ারি) তখন আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। বর্তমানেও যেখানে আগুন লেগেছে, তার আশপাশে আগুন নেভানোর কোনও ব্যবস্থা নেই। পানির স্বল্পতার কারণে ধীরে ধীরে কাজ করতে হয়েছে।
তিনি জানান, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেয়া হবে।
ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যারাও।

উল্লেখ্য, দুই বছর আগেও এই মার্কেটে আগুন লেগেছিল। এরআগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। প্রায় দুই বছরের ব্যবধানে আবারও এ মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.