Wednesday, September 2

গুলিস্তানে পুলিশের গুলিতে মাদক মামলার ১ আসামি নিহত

0

রাজধানীর গুলিস্তানে পুলিশের গুলিতে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহতের নাম মো. কামালের (২৮)। তার বাড়ি কুমিল্লায়।

মঙ্গলবার রাত ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানান পল্টন থানার ওসি মো. মাহমুদুল হক।

নিহত কামালের বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় মাদক আইনে ১৪টি মামলা রয়েছে এবং এ অভিযোগে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন বলে তথ্য দিয়েছে পুলিশ।

ওসি বলছেন, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে ‘মাদক ও অস্ত্র কেনাবেচার’ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।পুলিশ তখন পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে একজনের গুলিবিদ্ধ লাশ সেখানে পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং মাদক দ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.