Sunday, August 23

গৃহবন্দী কর্মহীন মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে সাদ্দাম

0

এস এম জহিরুল ইসলাম গাজীপুর: সারারাত জেগে গরীব অসহায় হতদরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী প্যাকেট করা। তারপর ফজরের নামাযের পূর্বেই তাদের বাড়ির উঠানে পৌঁছে যাওয়া। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষগুলো যখন গৃহবন্দী, লকডাউন এ জীবন যাপন করছে। দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করেছে। মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এখন তারা ঘর থেকে বের হতে পারছেনা।

ঠিক এমন সময় একজন তরুণ ব্যবসায়ী তাদের পাশে দাঁড়িয়েছেন। ২৫০ জন হতদরিদ্র মানুষের খাদ্য সামগ্রী নিয়ে তাদের ঘরের দরজায় পৌঁছে দিয়েছেন। ছোট একটি চিরকুট লেখা ছিল সেই খাদ্য সামগ্রীর প্যাকেটের ভেতর। চিরকুটে লেখা ‘ঘরে থাকুন দেশকে রক্ষা করুন- সাদ্দাম হোসেন অনন্ত। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকার সন্তান। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নে বরাবরই অংশ নিয়ে থাকেন।

উপজেলার গাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দরিদ্রদের মাঝে বিনামূল্যে ওই খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,তেল, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস।

সাদ্দাম হোসেন অনন্ত বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়াতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, কোনো মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকার জন্যই কাউকে না জানিয়ে তিনি নিজের উদ্যোগে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। গাজীপুর ইউনিয়নের অন্তত ৯টি ওয়ার্ডে তার এ কার্যক্রম চালানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.