Thursday, September 17

গোপালগঞ্জের ডিসিকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে জেলাবাসীর বিক্ষোভ সমাবেশ

0

এম আরমান খান জয়, গোপালগঞ্জ : গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা ১১টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইন জীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
গোপালগঞ্জের সঠিক উন্নয়ন নিয়ে মিথ্যাচার, অর্থনৈতিক অ ল নির্মাণ নিয়ে টাল বাহানা, জায়গা অধিগ্রহণের টাকা উত্তোলনে ১৫ শতাংশ টাকা ঘুষ হিসেবে গ্রহণ, জেলা ক্রীড়া সংস্থার ভবন দখল করে জেলা প্রশাসন স্কুল পরিচালনা করা ও জেলা উন্নয়ন নিয়ে ষড়যন্ত্রসহ নানা অভিযোগ এনে জেলা প্রশাসকের অপসারণের দাবী জানিয়ে এসব কর্মসূচী পালন করা হয়।
গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা প্রশাসকের অপসারণের দাবীতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সদস্য মাহমুদ হোসেন দিপু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুব লীগের সভাপতি জি এম শাহাবুদ্দিন আজম, সাধারণ সম্পাদক এম বি সাইফ বি মোল্লা, জেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র লীগের সভাপতি এস এম দ্বীন ইসলাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.