এম আরমান খান জয়, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার হরিদাসপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের দীর্ঘ দিনের পুরাতন স্কুল আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালনা পরিষদ নির্বাচনে ভোটার তালিকায় মায়ের নাম বাদ দেওয়ায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন আড়পাড়া স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী গাজী রওজা আজিজের পিতা গাজী আজিজুল ইসলাম।
তিনি অভিযোগ করেন গত ২৫/১০/২০১৭ তারিখে স্কুলের বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি নাসির উদ্দীন পিটু একটি অনির্ধারিত সভায় নিজের ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে তিনজন নির্বাচিত সদস্যের আপত্তি উপেক্ষা করে এবং বাংলাদেশ গেজেট এর আইন অমান্য করে ৩৫ জন শিক্ষাত্রীর মাতার নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়।
তিনি অভিযোগ করেন বেশির ভাগ পিতা ব্যবসায়ীক কাজে বা চাকুরীর সূত্রে বাইরে থাকেন। তাই সন্তানের অভিভাবক হিসাবে মাতার নাম ভোটার তালিকায় দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সভাপতি মাতার নাম বাদ দিয়ে পিতার নাম ভোটার তালিকায় সংযোযন করার উদ্দেশ্য গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। কারন পিতারা বেশির ভাগ এই নির্বাচনে ভোট দিতে আসতে পারবে না।
এ ছাড়াও নারীর ক্ষমতায়নে এই স্কুলের বর্তমান পরিষদ অবমাননা করেছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন। বর্তমান দেশে সন্তানের সকল কিছু যখন মায়ের উপর এবং গেজেটে উল্লেখ আছে পিতা অথবা মাতা ভোটার হতে পারবেন সেখানে মাতার নাম কেন বাদ দেওয়া হলো।তিনি অভিযোগপত্রে এই ব্যাপারে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে স্কুলের অভিভাবকদের ভোটার তালিকায় গেজেট মোতাবেক পিতা অথবা মাতার নাম যুক্ত করার জন্য জোর দাবি করেন