গোপালগঞ্জে ড্রেনের কাজ হঠাৎ বন্ধ হওয়ায় হতাশ শহরবাসী

0

এম আরমান খান জয়, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পৌরসভা কতৃক পাইপ লাইন ড্রেনের কাজ হঠাৎ বন্ধ হওয়ায় পৌরবাসীর মনে নানা রকম প্রশ্ন জন্ম নিয়েছে। দীর্ঘদিন ধরে শহরের কয়েকটি গুরুত্বপূর্ন রাস্তা পাইপ লাইন ড্রেনের কাজ শুরু হয়। রাস্তার মাঝে খনন করে বাসানো হয় ড্রেনের পাইপ। নির্মান করা হয় সংযোগ ড্রেনের বড় বড় ম্যানহল।

কিন্তু অতি ধির গতিতে কাজ, এবং হঠাৎ কাজ বন্ধ হওয়ায় রাস্তার পাশের বাসিন্দা ও ব্যবসায়ীরা আস্তে আস্তে পৌরসভার উপর ক্ষুদ্ব হয়ে উঠছে। গেল দুইটা ঈদে চৌরঙ্গীর সহ বিভিন্ন দোকান মালিক অভিযোগ করেন আর কতোদিন তারা এভাবে রাস্তার কারনে তাদের ব্যবসা বানিজ্যের ক্ষতি করবে। সম্প্রতি শিকদার পর্ট্রেিত আগুন লাগার পর এলাকার লোকজনের ক্ষুদ্ব প্রতিকৃয়া পৌরসভার মেয়র অবলকন করেন। এই ব্যাপারে স্থানীয় ঠিকাদার দের কাজের গাফিলাতি এবং বিভিন্ন প্রকার সমস্যার কথা তুলে ধরেন।

গোপালগঞ্জ ৩ নং ওয়াড্রের কাউন্সিলর রোমান মোল্লার সঙ্গে আলাপ করে জানা জায় পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী অত্যান্ত আন্তরিকতার সঙ্গে ড্রেনের কাজ সম্পন্ন করার জন্য বার বার ঠিকাদারদের সঙ্গে বৈঠক করছেন। তিনি জানান সর্ব শেষ সিদ্বান্ত মোতাবেক মেয়র ঠিকাদারদের সময় বেধে দেওয়া সময় এই কাজ সম্পন্ন হবে বলে তিনি প্রতিবেদক কে জানান।

উন্নয়নের স্বার্থে গোপালগঞ্জের বাসিন্ধরা কষ্ট সহ্য এবং ব্যবসায়ীরা তাদের লোকসান সহ্য করতে প্রস্তুত বলে কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্ধারা জানান কিন্তু তাদের অনুরোধ সঠিক এবং কাজের মান যেন উন্নত হয়। গোপালগঞ্জ শহর একটি মডেল এবং আধুনিক শহর গড়ে তুলুক সকলের এই দাবি মেয়রের কাছে তবে জীবন যাত্রা ও ব্যবসা বানিজ্য সহ সকল দিকে মেয়রের সুদৃষ্টি থাকবে বলে স্থানীয় পৌরবাসী বিশ্বাস করেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.