Thursday, September 17

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবিতে স্নাতক সমাপনী অনুষ্ঠান

0

গোপালগঞ্জ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।
দুই দিনব্যাপী স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, শোভযাত্রা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সন্ধ্যা এবং ‘ওয়ারফেজ’ ব্যান্ডের কনসার্ট। শিক্ষার্থীদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গভীর রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এর আগে গত শনিবার (১৩ অক্টোবর) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন অনুষ্ঠান উদ্বোধন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.