Tuesday, September 29

গোপালগঞ্জে বাংলাদেশ ভারত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0

এম শিমুল খান, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে ভারতের পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা ডেটারেন্স ক্রীড়া সংস্থা ও গোপালগঞ্জ জেলা সোনালী অতীত ক্লাব অংশ নেয়।

প্রীতি ম্যাচটি গোল শূন্য ভাবে ড্র হয়। এ ম্যাচে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান ফুটবলাররা অংশ নেন। দু’দলের খেলা উপভোগ করতে গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে প্রচুর দর্শক সমাগম ঘটে। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার দু’দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও মেডেল তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মো: সাঈদুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.