Sunday, September 13

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১

0

গোপালগঞ্জ সদর উপাজেলায় বাসের নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৫০ বছর।

বৃহস্পতিবার ভোরে উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.