Saturday, September 19

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

0

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ধোপাভিটা এলাকার মুকসুদপুর-বরইতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা।
নিহত যুবকের নাম ইয়াছিন (২৮)। তিনি মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের ফরিদের ছেলে। এদিকে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ওসি মোস্তফা বলেন, মুকসুদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই এর আরোহীর মৃত্যু হয়। তিনি আরো জানান, পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে অন্তত ২০ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.