Saturday, August 29

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

0

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ২৫ বছর ধরে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে ভূক্তভোগী মুক্তিযোদ্ধারা। গত এপ্রিল মাস থেকে গোপালগঞ্জ সদর উপজেলায় মোট ৬৬ জন ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব এর সামনের সড়কে হাতে হাত ধরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় তারা সাংবাদিকদের বলেন আমরা চাই ২০১৭ সালে যে যাচাই-বাছাই হয়েছে তার তালিকা প্রকাশ করা হোক এবং অনলাইনে যাদের যাচাই-বাছাই হয়েছে তাদেরও গেজেট প্রকাশ করা হোক। কিন্তু হঠাৎ এভাবে ভাতা বন্ধ করে দেওয়া অমানবিক। অনতিবিলম্বে পুনরায় ভাতা চালু করার জোর দাবী জানান ভুক্তভোগী মুক্তিযোদ্ধা গন।
গত ৩০ মে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ২৪তম সভায় সিদ্ধান্ত অনুসারে ভারতীয় তালিকা এবং লাল মুক্তিবার্তা ব্যাতীত সকল গেজেটভুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিকতা নির্ণয়ে পুনরায় উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.