গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩, আহত ৩০

0

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ রবিবার ভোর রাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে পিরোজপুরগামী গোল্ডেল লাইন পরিবহনের একটি নৈশকোচ ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলে মারা যায়।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্য মহিউদ্দিন মৃধা (৩৫) ও রাহাত মৃধা (৫) পিতা-পুত্র। তাদের বাড়ি পিরোজপুরের লাহুড়ি গ্রামে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে গোপলগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.