Sunday, August 23

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার : বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন

0

এম শিমুল খান, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১,২ এবং ৮,৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বশেমুরবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ জেলা শহরের মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হলো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, হাজী লালমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রসা, গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসা, যুগশিখা হাই স্কুল, বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয়, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি: ১ নভেম্বর ‘এফ’ ইউনিট সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, জি ইউনিট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত । ২ নভেম্বর: ‘ডি’ ইফনিট সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, ই ইউনিট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত । ৮ নভেম্বর: ‘সি” ইউনিট সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, এইচ ইউনিট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত । ৯ নভেম্বর: ‘আই’ ইউনিট সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত, বি ইউনিট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত, এ ইউনিট বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.