Sunday, November 15

গোপালগঞ্জ সদর উপজেলায় পিকআপভ্যান উল্টে এক শ্রমিক নিহত

0

আজ বুধবার সকাল ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়িতে পিকআপভ্যান উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট শ্রমিক। নিহত শ্রমিকের নাম দিলীপ সরকার (৫০)। তাঁর বাড়ি উপজেলার সাতপাড় এলাকায়। 

 আহত শ্রমিকদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়িও একই এলাকায়। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।  পুলিশ জানায়, সকালে সাতপাড় এলাকা থেকে বেশ কয়েকজন শ্রমিক পিকআপভ্যানে করে টেকেরহাট এলাকায় কাজ করতে যাচ্ছিলেন। পথে ভেন্নাবাড়ি এলাকায় পিকআপভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দিলীপ সরকার নিহত হন। এ সময় আট শ্রমিক গুরুতর আহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.