Saturday, August 15

গোবিন্দগঞ্জে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

মো:শামসুর রহমান হৃদয়, গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলায়ে সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া ও দরুদপাঠ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সদস্য লোটাস, তালুক কানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইয়াছিন আলী সহজ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন তালুক কানুপুর মোকাব্বারিয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল মমিন সরকার।এর আগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.