বিজয় কুমার, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডাক্তারের উপর হামলার প্রতিবাদে শনিবার ১২(আগস্ট) উপজেলায় কর্মরত সকল ডাক্তার, স্যাকমো নার্স সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা- কর্মচারীরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কর্তব্যরত ডাক্তারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ডাক্তারকে মারধর ও হাসপাতালে ভাংচুরের ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে পরবর্তিতে আরো কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।
দুই ঘন্টা কর্মবিরতি চলাকালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা সাময়িক ভোগান্তির শিকার হন।
উল্লেখ্য, ৪ আগষ্ট গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার শরিফুল ইসলাম সুমনের উপর বহিরাগত দুস্কৃতকারীরা হামলা চালায় এবং জরুরি বিভাগে ভাংচুর করে পালিয়ে যায়। পরবর্তিতে উল্টো ডাক্তারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।