Monday, September 7

গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল

0

হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার।
আজ রোববার দুপুর ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের সময় এ ঘোষণা দেয়া হয়।
এছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী মো. শাহজাহান খান ঋণ খেলাপী হওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তবে বিএনপি থেকে মনোনীত অপর প্রার্থী হাসান মামুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরারব আপিল করতে পারবেন বলে জানান জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.