Monday, August 17

গোলাম মোহাম্মদ খান তারেক এর ১৭ তম মৃত্যু বার্ষিকী আজ

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আজ ১৭ বছর আগের ৩ মে, নাগরপুর উপজেলা আওয়ামী রাজনীতির প্রাণ পুরুষ নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ খান তারেক এর ১৭তম মৃত্যু বার্ষিকী।

২০০৩ সালের আজকের এইদিনে এক মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে তিনি দিনরাত পরিশ্রম করে গেছেন তিনি। আমৃত্যু সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন। সে তার কর্মগুণে নাগরপুর বাসীর মাঝে বেঁচে থাকবেন এই কর্মীবান্ধব নেতা।

তার পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া কামনা করেছেন সকলেই। এছাড়াও মরহুম এর ভাগিনা টাঙ্গাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু, তার মামার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। মাহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.