বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডেতে চার ওপেনার খেলিয়ে আলোড়ন তৈরি করেছিল টাইগার বাহিনী। সেই ম্যাচের জয়ের ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচেও অপরিবর্তিত একদশ নিয়ে নামে সাকিব বাহিনী। মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১.৩ ওভারের মাথায়ই বিপত্তি ঘটে। ওশানে থমাসের ফুল লেন্থ ডেলিভারি আঘাত করে লিটন কুমারের বাঁম পায়ের গোড়ালিতে। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ডানহাতি ব্যাটসম্যানকে। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়ার আগে ৭ বলে ৫ রান করে ফিরে যান তিনি।
স্টেডিয়ামের নিকটবর্তী হাসপাতালে লিটনের এক্স রে করা হয়েছে। এর রিপোর্টে সুখবর মিলেছে। পায়ে কোনো চিড় ধরা পড়েনি। তবে সামান্য ব্যথা আছে। তা কমলে ফের তার ব্যাটিংয়ে নামতে পারেন তিনি।
এদিকে লিটনের ফিরে যাবার পর ফিরে যান ইমরুল কায়েস।
শেষ খবর পর্যন্ত ২০ ওভার শেষে ১ উইকেটে – রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ৩৩ ও মুশফিকুর রহিম ২৩ রান নিয়ে ব্যাট করছেন।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, রোস্টন চেজ, শাই হোপ, শিমরন হেটমায়ার, কেমার রোচ, কিমো পল ও ওশানে থমাস।