Friday, November 13

গৌরীপুরে বাসে তল্লাশী চালিয়ে সাড়ে ৬ কেজী গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

0

সোহেল আহম্মেদ, দাউদকান্দি প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুরে ঢাকাগামী চৌদ্দগ্রাম ট্রান্সপোর্ট বাসে তল্লাশী চালিয়ে টিভির বক্সের ভিতর থেকে সাড়ে ৬ কেজী গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল সহ তিন জনকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে এস.আই মোহাম্মদ হানিফ, সাজের্ন্ট আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন। এব্যাপারে মাদক আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.