Sunday, November 8

গ্যাসের চুলা নিয়ে ঝগড়া, এক জনের মৃত্যু

0

coreগ্যাসের চুলা নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে জামাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বাকলিয়া থানাধীন মিয়াখান নগরের লতিফ সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কুমিল্লার মুরাদনগর ইউসুফনগর এলাকার মো. ফরিদের ছেলের সঙ্গে কলোনির অন্য ভাড়াটিয়াদের গ্যাসের চুলা নিয়ে ঝগড়া হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে বুকের নিচে ছুরিকাঘাত করে। এরপর চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএসআই আলাউদ্দিন আরো জানান, এ ঘটনায় জড়িত আসামিকে বাকলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.