লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের এক গ্রাম পুলিশ ফারুক হোসেনের বিরুদ্ধে মাদক দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য/সদস্যা, গ্রামপুলিশ সদস্য ও স্থানীয়রা মানববন্ধনে অংশ নেয়।
উক্ত মানববন্ধনে ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম। এ সময় জানতে পারি গ্রাম পুলিশ সদস্য ফারুক হোসেন বনচৌকি এলাকায় মাদক উদ্ধার করেছে। আমি এসময় হাতীবান্ধা থানার ওসিকে বিষয়টি অবগত করি। এরপর ব্যস্ততার কারনে কিছুক্ষণ যোগাযোগ করতে পারি নাই। কিন্তু পরে জানতে পারি ওই গ্রাম পুলিশকে বনচৌকি বিজিবি আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় ওই গ্রাম পুলিশ জড়িত নয় এখানে তাকে পুরোপুরি ফাঁসানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানাচ্ছি।