Thursday, November 26

ঘন কুয়াশায় শাহজালালে বিমান চলাচল সাময়িক বন্ধ

0

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার পর থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়।

সর্বশেষ তথ্য মতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের মোট ১১টি ফ্লাইট ডিলে হয়েছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে এসব ফ্লাইটের যাত্রীদের। বর্তমানে তারা কুয়াশা কমে প্লেন চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় বিমানবন্দরেই অপেক্ষা করছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল এভিয়েশনের দায়িত্বরত সিকিউরিটি অফিসার, ইন্সপেক্টর (এপিবিএন) জাহিদ আরিফ বলেন, কুয়াশার কারণে ভোর সোয়া ৪টা থেকে সব ফ্লাইট ওঠা নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশা কমলে প্লেন চলাচল ফের স্বাভাবিক হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.