Monday, August 17

ঘরে থাকা কর্মহীন ও অসহায় মুক্তিযোদ্ধাদের পরিবারের পাশে আশা

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কর্মহীন ও অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে বুধবার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বেসরকারি সংস্থা আশার সহযোগীতায় খাদ্য সহায়তা বিতরণ প্রদান অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মোরেলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন প্রমুখ।

উপজেলা ১৬ ই্উনিয়নের ১৬০ জন মুক্তিযোদ্ধাকে এ সহায়তা প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.