Friday, August 21

ঘরে থাকুন, কেউ না খেয়ে মরবে না: সমাজ কল্যান মন্ত্রী

0

লালমনিরহাট প্রতিনিধিঃ সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস রোধে আপনারা ঘরে থাকুন। শেখ হাসিনার বাংলাদেশে কেউ না খেয়ে মরবে না।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদ মাঠে ব্যাক্তিগত ত্রাণ বিতরন কার্যক্রমের উদ্বোধন কালে মোবাইলের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেন, করোনা ভাইরাস দুর্যোগ শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবী ছড়িয়ে পড়েছে। বিশ্ববাসী ঘরের ভিতর অবরুদ্ধ থেকে প্রাণঘাতি করোনাভাইরাসের সাথে যুদ্ধ করছে। আমাদেরকেও ঘরে থাকে করোনা প্রতিরোধ করতে হবে। নয়তো মহামারী আকার ধারন করবে। তাই সংক্রামন রোধে সরকারী নির্দেশ মেনে সবাই ঘরে থাকুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্মহীন মানুষদের মাঝে খাদ্য পৌছে দিচ্ছে এবং আগামীতে অব্যাহত থাকবে। সরকারী সহায়তার পাশাপাশি ব্যাক্তিগত ভাবে আমি যা পাঠিয়েছি তা নববর্ষের উপহার হিসেবে গ্রহন করে ঘরে থাকুন। করোনা ভাইরাস সংক্রামন রোধে প্রশাসনকে সহায়তা করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান তিনি।

সামাজিক দুরুত্ব বজায় রেখে বসা ত্রান গ্রহনকারীদের উদ্দেশ্যে মোবাইলে নববর্ষের শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। মন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রফিকুল আলম, সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান ও সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের প্রভাষক কৃষিবিদ হযরত আলী প্রমুখ।

আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রফিকুল আলম বলেন, মন্ত্রী মহোদয়ের ব্যাক্তিগত তহবিল থেকে চাল, আলু, ডাল ও লবনের প্যাকেট করে তার নির্বাচনী এলাকা আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় দশ হাজার কর্মহীন পরিবারকে বিতরন করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.